Pages

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ইউনিট সি [বাণিজ্য শাখা]

 গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয় ‘C’ ইউনিট [বাণিজ্য শাখা]  এর প্রশ্নসমাধান ও পূর্ণাঙ্গ প্রস্তুতি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে থাকুন ও “উষা গুচ্ছ প্রশ্নব্যাংক ও সাজেশন্স” পড়ুন। সাথে আমাদের অনলাইন/অফলাইন কোচিং এ ক্লাস/ক্লাস টেস্ট/মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে আরও উপযোগী করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। যোগাযোগ: 01736960513 



০১.  ‘নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?’ এখানে ‘তস্কর’ কে? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]   

      (ক) রাম                                 (খ) লক্ষ্মণ

      (গ) রাবণ                                 (ঘ) বিভীষণ

      উত্তর: খ

০২.  ‘দুধেভাতে’ কোন সমাসের উদাহরণ? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) অলুক দ্বন্দ্ব                          (খ) মধ্যপদলোপী কর্মধারয়

      (গ) অলুক তৎপুরুষ                     (ঘ) অব্যয়ীভাব

      উত্তর: ক

০৩. ‘আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাস পূরবী হাওয়া’ এ পঙক্তিতে ‘বাতাস’ শব্দের কয়টি প্রতিশব্দ আছে? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) ২            (খ) ৩                 (গ) ৪                (ঘ) ৫

      উত্তর: গ

বাতাস

বায়ু, পবন, মলয়, সমীরণ, মরুৎ, অনিল, সমীর, হাওয়া।

০৪.  ‘বায়ান্নর দিনগুলো’তে বঙ্গবন্ধু কোন জেলে বন্দি অবস্থায় অনশন করেছিলেন? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) গোপালগঞ্জ                          (খ) ফরিদপুর

      (গ) ঢাকা                                 (ঘ) রাজশাহী

      উত্তর: খ

০৫. ‘অপরিচিতা’ গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) উত্তম পুরুষ                         (খ) মধ্যম পুরুষ

      (গ) নাম পুরুষ                           (ঘ) বীর পুরুষ

      উত্তর: ক

০৬. ‘বিড়াল’ রচনায় কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) পলাশির যুদ্ধ                        (খ) পানিপথের যুদ্ধ

      (গ) ওয়াটারলু যুদ্ধ                       (ঘ) মুক্তিযুদ্ধ

      উত্তর: গ

০৭.  ‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দনাথ কোন কবির বাণী শুনতে চান? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) বাউল কবি                         (খ) চারণ কবি

      (গ) বিশ্বকবি                             (ঘ) অখ্যাতজনের কবি

      উত্তর: ঘ

০৮. ‘বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।’ উক্তিটি কার? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) উমিচাঁদের                          (খ) মিরজাফরের

      (গ) নবাব সিরাজের                     (ঘ) জগৎশেঠের

      উত্তর: ক

০৯.  ‘লালসালু’ উপন্যাসে  মহব্বতনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কে? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) আক্কাস                              (খ) মোদাব্বের

      (গ) খালেক                              (ঘ) তাহের

      উত্তর: ক

১০.  ‘Death Penalty’ এর বাংলা পরিভাষা কোনটি? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) মৃত্যুপরোয়ানা                      (খ) মৃত্যুপ্রাপ্ত

      (গ) মৃত্যুবিধি                            (ঘ) মৃত্যুদণ্ড

      উত্তর: ঘ

১১.  ‘কী সাংঘাতিক ব্যাপার!’ এটা কী ধরনের বাক্য? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) প্রশ্নমূলক                           (খ) বিবৃতিধর্মী

      (গ) বিস্ময়সূচক                         (ঘ) আদেশমূলক

      উত্তর: গ

১২.  নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল? [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) ১১৮৩                               (খ) ১২৮৯

      (গ) ১১৮৮                                (ঘ) ১১৮৯

      উত্তর: ঘ

১৩. ‘দই’ শব্দটির উৎস ভাষা [গুচ্ছ ‘C’(বাণিজ্য) ২০২০-২১]    

      (ক) আরবি                              (খ) পর্তুগিজ

      (গ) প্রাকৃত                               (ঘ) সংস্কৃত

      উত্তর: ঘ 



আরো জানতে: 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ইউনিট সি [বাণিজ্য শাখা]

  গুচ্ছভুক্ত   বিশ্ববিদ্যালয় ‘C’ ইউনিট [বাণিজ্য শাখা]  এর প্রশ্নসমাধান ও পূর্ণাঙ্গ প্রস্তুতি।  গুচ্ছভুক্ত  বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০%...

২০২৬-২৭ সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ননোত্তর