জাতীয় বিশ্ববিদ্যালয় সর্ম্পকৃত খুটি নাটি তথ্য
আরো জানতে:
০১. ‘এককোষ জল’ এককথায় কী হবে? [ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: গণ্ডুষ।
০২. ‘ফুলেল বন্দানা’র সমার্থক শব্দবদ্ধ কোনটি?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]
(ক) বাসন্তী লতা (খ) অর্ঘ্য বিরচন (গ) পুষ্পারতি (ঘ) অঞ্জলি উত্তর: (গ) পুষ্পারতি।
০৩. ‘উমেদারি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ফারসি।
০৪. ‘Mysticism’এর পারিভাষিক শব্দ কোনটি?[ঢাবি অধিভুক্ত‘গার্হস্থ্য অর্থনীতি’২০২৩-২৪]উত্তর: মরমীবাদ।
০৫. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’ এই পঙক্তি কীসের ইঙ্গিতবাহী?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: অনিবারয মৃত্যু প্রতীক্ষার।
০৬. কাজী নজরুল ইসলামের মতে, কী আমাদের নিষ্ক্রিয় করে তোলে?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পরাবলম্বন।
০৭. ‘গলা সীসার মতো অবশেষে আসে রহিমার সারা দেহে’ নিম্নরেখ অংশটি কীসের দৃষ্টান্ত?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: উপমা।
০৮. ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায়?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পুলের কাছে।
০৯. ‘দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড।’ সাফ্রেঁ কার প্রসঙ্গে এ কথা বলেছেন?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: মিরমর্দান।
১০. ‘অপরিচিতা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: সবুজপত্র।
১১. কল্যাণীর বাবা পেশায় কী ছিলেন?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ডাক্তার।
১২. কীভাবে বিলাসীর মৃত্যু হয়েছিল?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: বিষপানে।
১৩. ‘ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে?’- উক্তিটি কার?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: রহিমার।
১৪. ‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য কী?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পরার্থপরতা।
১৫. শুদ্ধ বানান নয় কোনটি?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]
(ক) সুষ্ঠু (খ) চৈতালি (গ) সমীচিন (ঘ) কিংবদন্তি উত্তর: (গ) সমীচিন (সমীচীন)।
১৬. ‘বিষাদসিন্ধু’ কোন সমাস?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: রূপক কর্মধারয়।
১৭. সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: চার।
১৮. বাংলা প্রমিত উচ্চারণ অনুযায়ী কোনটি ভুল?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]
(ক) কন্যা>কোননা (খ) চিহ্ন>চিনহো (গ) ষোল>শোলো (ঘ) মেলা>ম্যালা উত্তর: সবগুলো সঠিক।
১৯. পারস্য বলতে বর্তমান কোন দেশকে বোঝায়?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ইরান।
২০. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: দিনলিপি।
২১. ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: শ্রাবণ।
২২. কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: উপমিত।
২৩. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।’ এটি কোন বাক্যের উদাহরণ?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: সরল
২৪. ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ভাববাচক।
২৫. ‘Diplomat’ –এর পারিভাষিক শব্দ কোনটি?[ঢাবি অধিভুক্ত ‘গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: কূটনীতিক।
আরো জানতে:
মেডিকেল এর পূর্ণাঙ্গ প্রস্তুতি:
সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর। সকল গ্রুপের (বিজ্ঞান, ব...