Pages

Wednesday, May 29, 2024

গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত

 


০১.   ‘এককোষ জল’ এককথায় কী হবে? [ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]       উত্তর: গণ্ডুষ।

০২.   ‘ফুলেল বন্দানা’র সমার্থক শব্দবদ্ধ কোনটি?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]

        (ক) বাসন্তী লতা (খ) অর্ঘ্য বিরচন (গ) পুষ্পারতি (ঘ) অঞ্জলি  উত্তর: (গ) পুষ্পারতি।

০৩.  ‘উমেদারি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ফারসি।

০৪.   Mysticism’এর পারিভাষিক শব্দ কোনটি?[ঢাবি অধিভুক্তগার্হস্থ্য অর্থনীতি’২০২৩-২৪]উত্তর: মরমীবাদ।

০৫.   ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’ এই পঙক্তি কীসের ইঙ্গিতবাহী?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: অনিবারয মৃত্যু প্রতীক্ষার।

০৬.  কাজী নজরুল ইসলামের মতে, কী আমাদের নিষ্ক্রিয় করে তোলে?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পরাবলম্বন।

০৭.   ‘গলা সীসার মতো অবশেষে আসে রহিমার সারা দেহে’ নিম্নরেখ অংশটি কীসের দৃষ্টান্ত?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: উপমা।

০৮.  ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায়?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পুলের কাছে।

০৯.   ‘দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড।’ সাফ্রেঁ কার প্রসঙ্গে এ কথা বলেছেন?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: মিরমর্দান।

১০.   ‘অপরিচিতা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]         উত্তর: সবুজপত্র।

১১.   কল্যাণীর বাবা পেশায় কী ছিলেন?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ডাক্তার।

১২.   কীভাবে বিলাসীর মৃত্যু হয়েছিল?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪উত্তর: বিষপানে।

১৩.   ‘ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে?’- উক্তিটি কার?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: রহিমার।

১৪.   ‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য কী?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: পরার্থপরতা।

১৫.   শুদ্ধ বানান নয় কোনটি?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]

        (ক) সুষ্ঠু   (খ) চৈতালি (গ) সমীচিন (ঘ) কিংবদন্তি উত্তর: (গ) সমীচিন (সমীচীন)।

১৬.   ‘বিষাদসিন্ধু’ কোন সমাস?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: রূপক কর্মধারয়।

১৭.   সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: চার।

১৮.   বাংলা প্রমিত উচ্চারণ অনুযায়ী কোনটি ভুল?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]

        (ক) কন্যা>কোননা (খ) চিহ্ন>চিনহো (গ) ষোল>শোলো (ঘ) মেলা>ম্যালা উত্তর: সবগুলো সঠিক।

১৯.   পারস্য বলতে বর্তমান কোন দেশকে বোঝায়?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ইরান।

২০.   ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: দিনলিপি।

২১.   ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]    উত্তর: শ্রাবণ।

২২.   কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪]        উত্তর: উপমিত।

২৩.  ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।’ এটি কোন বাক্যের উদাহরণ?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: সরল

২৪.   ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: ভাববাচক।

২৫.   Diplomat’ –এর পারিভাষিক শব্দ কোনটি?[ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি’ ২০২৩-২৪] উত্তর: কূটনীতিক। 


 


No comments:

Post a Comment

সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর]

 সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর।  সকল গ্রুপের (বিজ্ঞান, বাণি...