Pages
- Home
- ঊষার ছাত্র-ছাত্রীবৃন্দ
- একাডেমিক প্রোগ্রাম
- ইংরেজি
- বাংলা ব্যাকরণ
- বাংলা (গদ্যাংশ)
- বাংলা (পদ্যাংশ)
- বাংলা উপন্যাস
- বাংলা নাটক
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
- সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)
- পৌরনীতি ও সুশাসন
- সমাজবিজ্ঞান
- সমাজকল্যাণ
- ইতিহাস
- ইসলামের ইতিহাস
- অর্থনীতি
- যুক্তিবিদ্যা ১ম পত্র
- যুক্তিবিদ্যা ২য় পত্র
- ভূগোল
- মনোবিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- পদার্থ বিজ্ঞান
- গণিত
- রসায়ন
- জীববিজ্ঞান
- প্রাণিবিজ্ঞান
- উদ্ভিদবিজ্ঞান
- হিসাববিজ্ঞান
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
- ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা
- _উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
সোমবার, ১৭ জুন, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘চ’ ইউনিট [চারুকলা অনুষদ].
২৬. কোনটি ভুল? [ঢাবি চ ‘চারুকলা’ ২০১৭-১৮]
উত্তর: রুশ বিপ্লব। [২৫ অক্টোর ১৯১৭ সালে রুশ বিপ্লব/অক্টোবর বিপ্লব হয়]
উত্তর: স্পেনের গৃহযুদ্ধ।
উত্তর আমেরিকা।
উত্তর: জয়নুল আবেদিন।
উত্তর: ব্রোঞ্জ।
শনিবার, ১৫ জুন, ২০২৪
BCS (বাংলা)
BCS বাংলা সর্ম্পকৃত তথ্য ও পূর্ণাঙ্গ প্রস্তুতি। এই পোস্টে বাংলার সকল বিষয় পড়লে ও জানলে ইনশাআল্লাহ বাংলার সকল প্রশ্ন কমন থাকবে।
বিসিএস বাংলা পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে থাকুন ও সাথে আমাদের অনলাইন/অফলাইনে এ ক্লাস/ক্লাস টেস্ট/মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে আরও উপযোগী করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। [ভর্তির জন্য-01736960513
ঊষা মেরিটিয়াস পরীক্ষা -২০২৫
২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য:
অনলাইনে গুগল ফরমটি পূরণ কর। পরীক্ষার তারিখ ও স্থান ফোন করে জনানো হবে। অফলাইন ও অনলাইন পরীক্ষা নেয়া হবে।
গুগল রেজিস্ট্রশন ফরম: https://forms.gle/tSCPheXMZUhVvEur8
০১. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহবা উচ্চ অবস্থানে থাকে? [৪৬তম বিসিএস].
উত্তর: উ।
০২. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ- [৪৬তম বিসিএস].
উত্তর: দেশি।
০৩. ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা- [৪৬তম বিসিএস].
উত্তর: মুহম্মদ আবদুল হাই।
০৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? [৪৬তম বিসিএস].
উত্তর: ৪ টি।
০৫. যোগরূঢ় শব্দ কোনটি? [৪৬তম বিসিএস].
(ক) কলম (খ) মলম (গ) বাঁশি (ঘ) শাখামৃগ
উত্তর: শাখামৃগ।
০৬. উপসর্গযুক্ত শব্দ কোনটি? [৪৬তম বিসিএস].
(ক) বিদ্যা (খ) বিদ্রোহী (গ) বিষয় (গ) বিপুল
উত্তর: বিদ্রোহী।
০৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি? [৪৬তম বিসিএস].
(ক) সরোবরে (খ) চশমা (গ) সরোজ (ঘ) চম্পক
উত্তর: সরোবরে।
০৮. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ? [৪৬তম বিসিএস].
(ক) ভাইবোন (খ) রাজপথ (গ) বকলম (ঘ) ঐকিক
উত্তর: ঐকিক।
০৯. ‘শিরশ্চেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ- [৪৬তম বিসিএস].
উত্তর: শিরঃ + ছেদ।
১০.
১১. ‘Pedagogy' শব্দের পরিভাষা- [৪৬তম বিসিএস].
উত্তর: শিক্ষাতত্ত্ব।
১২. ‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি? [৪৬তম বিসিএস].
উত্তর: ঋজু।
১৩. বাংলা একাডেমি ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়? [৪৬তম বিসিএস].
উত্তর: ১৯৯২ সালে।
১৪. কোন বানানটি শুদ্ধ? [৪৬তম বিসিএস].
(ক) মুলো (খ) মুলা (গ) ধুলি (ঘ) ধূলো
উত্তর: মুলো, মুলা
১৫. ‘নদী’র সমার্থ শব্দ কোনটি? [৪৬তম বিসিএস].
(ক) সিন্ধু (খ) হিল্লোল (গ) তটিনী (ঘ) নির্ঝর
উত্তর: তটিনী।
০১. ফররুখ
আহমদের ‘সাত সাগরের মাঝি’ কত সালে প্রকাশিত হয়? [৪৮তম
বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
১৯৪৪ সালে
০২. ‘ইউসুফ-জোলেখার
কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়? [৪৮তম বিসিএস (বিশেষ)
২০২৫]
উত্তর:
চট্টগ্রাম।
০৩. ‘আজ চারদিন
হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।’- কার
লেখা? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
কাজী নজরুল ইসলাম।
০৪. ছড়ার
ছন্দকে কী বলে? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
স্বরবৃত্ত।
০৫. ইসমাইল
হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? [৪৮তম বিসিএস (বিশেষ)
২০২৫]
উত্তর:
অনল প্রবাহ
০৬. ‘শ্রীকৃষ্ণকীর্তন’
কাব্যের প্রথম খন্ডের নাম কী? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
জন্মখন্ড।
ব্যাখ্যা: শ্রীকৃষ্ণকীর্তনের ১৩ টি খন্ড যথা-
জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড,
কালীয়দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড/যমুনা খণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ
খণ্ড।
০৭. ‘যে আলোতে
কুমুদ ফোটে’ এক কথায় প্রকাশ কী হবে? [৪৮তম বিসিএস (বিশেষ)
২০২৫]
উত্তর:
কৌমুদী।
০৮. কোন শব্দে
দ্বিস্বরধ্বনি রয়েছে? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) তিসি (খ) মালি (গ)
লাউ (ঘ) মেয়ে
উত্তর: গ
[লাউ]
০৯. প্রত্যয়যোগে
গঠিত শব্দ কোনটি? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক)
ডাক্তারখানা (খ) অনুগমন (গ) দিলখোলা (ঘ)
সম্রাট
উত্তর: (ক)
[ডাক্তারখানা]
১০. ‘তিনি কথা
বললেন না।’ বাক্যটির অস্তিবাচক রূপ কী? [৪৮তম বিসিএস (বিশেষ)
২০২৫]
উত্তর:
তিনি চুপ করে থাকলেন।
১১. ‘অন্তর্ভুক্তিমূলক’
শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? [৪৮তম বিসিএস (বিশেষ)
২০২৫]
উত্তর: ৬
টি [অন + তর + ভুক্ + তি + মূ + লক]
১২. শুদ্ধ
বাক্য কোনটি? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) সারা
দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
(খ) সারা
দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
(গ)
দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
(ঘ) সারা
দেশে দিবসটি উদযাপন করা হবে।
উত্তর:
(ঘ)সারা দেশে দিবসটি উদযাপন করা হবে।
১৩. ক্রিয়াপদের
মূল অংশকে কী বলে? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
ধাতু।
১৪. ‘Transparency’
শব্দের বাংলা পরিভাষা কী? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
উত্তর:
স্বচ্ছতা।
১৫. ‘আফতাব’
শব্দের সমার্থক শব্দ কোনটি? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) অর্ণব (খ) রাতুল (গ)
অর্ক (ঘ) জলধি
উত্তর:
(গ)অর্ক
ব্যাখ্যা: আফতাব শব্দের সমার্থক শব্দ- প্রভাকর,
মার্তণ্ড, সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, সূর্য, অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর
ইত্যাদি।
১৬. বাক্যের
অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) সন্ধি (খ) পদ (গ)
কাল (ঘ) কারক
উত্তর:
(ঘ) কারক।
১৭. অনুভূতিজাত
দ্বিরুক্ত শব্দ কোনটি? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) ছম ছম (খ) ঝম ঝম (গ)
টিক টিক (ঘ) ঠিক ঠিক
উত্তর: (ক) ছম ছম
১৮. কোন
বানানটি প্রমিত? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক)
পশ্চাদপদ (খ) পশ্চাৎগামী (গ) পশ্চাদভূমি (ঘ)
পশ্চাৎবর্তী
উত্তর: (গ) পশ্চাদভূমি।
১৯. বাংলা
অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) সন্ধি (খ) উপসর্গ (গ) কারক (ঘ) প্রত্যয়
উত্তর: (খ)
উপসর্গ।
২০. কোনটি
বিশেষণ? [৪৮তম বিসিএস (বিশেষ) ২০২৫]
(ক) সৎ (খ) একতা (গ) দর্শন (ঘ) জনতা
উত্তর: (ক) [সৎ]
প্রশ্ন: বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি/ছয়টি নিয়ম লিখুন। [৪৬তম লিখিত বিসিএস পরীক্ষা।
উত্তর: বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম নিম্নরূপ:
০১. তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। যেমন- স্বর্ণ, বৃক্ষ, সূর্য
০২. যেসব বানানে মূল সংস্কৃত ই-কার, ঈ-কার এবং উ-কার ও ঊ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সেগুলোতে শুধু ই-কার এবং উ-কার হবে। যেমন- কিংবদন্তি, চিৎকার, ধমনি, পদবি, ভঙ্গি, মুঞ্জুরি, সূচিপত্র, সরণি, উষা ইত্যাদি।
০৩. রেফ-এর পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- অর্জ্জন, কার্ত্তিক, কার্য্য, সূর্য্য ইত্যাদির পরিবর্তে অর্জন, কার্তিক, কার্য, সূর্য ইত্যাদি হবে।
০৪. সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তঃস্থ ‘ম’ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, সংঘটন ইত্যাদি।
০৫. ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণে-এর জন্য ‘স’ এবং sh, - sion, - ssion, - tion ইত্যাদির জন্য সাধারণত ‘শ’ হবে। যেমন- স্টেশন, কমিশন, শার্ট, ফটোস্ট্যাট ইত্যাদি।
০৬. বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে ‘অ্যা’ ধ্বনিটি ব্যবহৃত হয়। যেমন- অ্যান্ড,
অ্যাকসিডেন্ট, অ্যাম্বুলেন্স, অ্যাডভোকেট ইত্যাদি।
প্রশ্ন: সাধু ও চলিত রীতির পাঁচটি পার্থক্য লিখুন।
উত্তর: নিচে সাধু ও চলিত ভাষারীতির পাঁচটি প্রধান পার্থক্য দেয়া হলো।
০১. সাধু পণ্ডিতদের দ্বারা লিখিত ভাষারীতি হলো সাধুভাষা। আর ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে চলিত ভাষারীতি।
০২. সাধু ভাষারীতিতে তৎসম শব্দ প্রধান থাকে। যেমন- বৃক্ষ, হস্ত, চক্ষু। আর চলিত ভাষারীতিতে তদ্ভব শব্দ প্রধান থাকে। যেমন- গাছ, হাত, চোখ ইত্যাদি।
০৩. সাধু ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের রূপ পূর্ণ থাকে। যেমন- করিতে, করিলেন, তাহারা, হইতে প্রভৃতি। আর চলিত ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের রূপ সংক্ষিপ্ত থাকে। যেমন- করতে, করলেন, তারা, হতে প্রভৃতি।
০৪. সাধু ভাষারীতি গদ্য, নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী। আর এগুলোতে চলিত ভাষারীতি উপযোগী।
০৫. সাধু ভাষারীতি সম্পূর্ণ ব্যাকরণ মেনে চলে। আর চলিত ভাষারীতি ব্যাকরণ মেনে চলে না।
প্রশ্ন: বাংলা শব্দগঠন প্রক্রিয়াসমূহ
উদাহরণসহ আলোচনা করুন [৪৬ তম লিখিত বিসিএস পরীক্ষা]
উত্তর: বাংলা ভাষায় যে সকল পক্রিয়ায় শব্দ গঠিত হয়:
ক. সন্ধি সাহায্যে : পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির মাধ্যমে বাংলা ভাষায় প্রচুর শব্দ তৈরি হয়। যেমন: হিম + অচল = হিমাচল, সু + আগত = স্বাগত।
খ. উপসর্গযোগে : শব্দের শুরুতে বসে উপসর্গ বসে নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন: প্র + হার = প্রহার, উপ + শহর = উপশহর, উপ + হার = উপহার ইত্যাদি।
গ. প্রত্যয়যোগে: প্রত্যয় সাধারণত শব্দের শেষে যুক্ত হয়। নাম শব্দ বা ধাতুর শেষে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন: বচ্ + তব্য + বক্তব্য, ডুপ + অন্ত = ডুবন্ত, গোলাপ + ই = গোলাপী।
ঘ. সমাসযোগে: সমাসযোগে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ [নিপাতনে সিদ্ধ বহুব্রীহি], অহ্নের (দিনের) পূর্বভাগ = পূর্বাহ্ন [ষষ্ঠী তৎপুরুষ সমাস]
০১. চর্যাপদের
টীকাকারের নাম কী?
উত্তর:
মুনিদত্ত।
০২. কেন্তমের
কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
উত্তর:
হিত্তিক ও তুখারিক।
০৩. চর্যাপদের
ইংরেজি অনুবাদ করেন কে?
উত্তর:
হাসান জসীমউদ্দীন মওদুদ।
০৪. চর্যাপদের
প্রথম পদের রচয়িতা কে?
উত্তর:
লুইপা।
০৫. ‘রুখের
তেন্তুলি কুমীরে খাই’- এর অর্থ কী?
উত্তর:
গাছের তেঁতুল কুমিরে খায়।
০৬. চর্যাপদের
ভাষায় মোট কতটি ভাষা পাওয়া যায়?
উত্তর:
পাঁচটি।[বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া ও উড়িয়া]
০৭. চর্যাপদের
ধর্মমত সম্পর্কে কে মতামত দেন প্রথম?
উত্তর: ড.
মুহাম্মদ শহিদুল্লাহ।
০৮. চর্যাপদ যে
বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উত্তর: ড.
সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
০৯. বঙ্গীয়
সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?
উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী।
১০. শ্রীকৃষ্ণকীর্তন
কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
উত্তর:
গোয়ালঘর থেকে।
০১. ‘চন্ডীমঙ্গল’
কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?
উত্তর:
শিবের স্ত্রী।
০২. বাংলা
ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
উত্তর:
চন্ডীদাস।
০৩. শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যের পদসংখ্যা কয়টি?
উত্তর:
৪১৮ টি।
০৪. মধ্য যুগে
বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে?
উত্তর:
পাঠান শাসনগণ।
০৫. ‘ভাড়ুদত্ত’
কোন কাব্যের চরিত্র?
উত্তর:
চন্ডীমঙ্গল।
০৬. কৃষ্ণও
রাধার স্বর্গীয় নাম কি?
উত্তর:
বিষ্ণু ও লক্ষ্মী।
০৭. মঙ্গল
যুগের শেষ কবির নাম কী?
উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর।
০৮. ‘নদের চাঁদ’
কোন পালাগানের চরিত্র?
উত্তর:
মহুয়া।
০৯. ইসলাম ও
সুফিমতের প্রভাবে ভারতবর্ষে কি ঘটেছিল?
উত্তর:
চিন্তাবিপ্লব।
১০. ডাক, খনার
বচন ও রূপকথা এগুলো কোন যুগের?
উত্তর:
প্রাচীনযুগের।
০১. ‘ময়মনসিংহ’
গীতিকা কতটি ভাষায় অনূদিত?
উত্তর: ২৩
টি ভাষায়।
০২. ‘এ ভরা
বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’- কে লিখেছেন?
উত্তর:
বিদ্যাপতি।
০৩. ‘সত্য পীরের
পাঁচালী’ কার লেখা?
উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর।
০৪. মহাকবি
আলাওল কার পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন?
উত্তর:
কোরাশী মাগন ঠাকুরের।
০৫. ‘ড.
দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকায়’ কতটি গীতিকা রয়েছে?
উত্তর: ১০
টি।
০৬. ‘সোনাভান’
কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:
শাহ মুহাম্মদ গরীবুল্লাহ।
০৭. আরাকান
রাজ্য সভার প্রথম বাঙালি কবি কে?
উত্তর:
দৌলত কাজী।
০৮. প্রণয়োপাখ্যান
গুলোর প্রধান বৈশিষ্ঠ্য হচ্ছে-
উত্তর:
মানবিক প্রেম।
০৯. ‘সুখের
লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল’ কার রচনা?
উত্তর:
জ্ঞানদাস।
১০. বৈষ্ণব
পদাবলীর অবাঙালি কবি কে?
উত্তর:
বিদ্যাপতি।
১১. ‘গুলে
বকাওয়ালী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:
মুহাম্মদ মুকিম।
১২. ‘কারবালা ও
শহরনামা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:
আব্দুল হাকিম।
১৩. ‘সই কে
শুনাইল শ্যাম নাম’ পদটির রচয়িতা কে?
উত্তর:
চন্ডীদাস।
০১. বিনয়কৃষ্ণ
মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?
উত্তর:
যাযাবর।
০২. বাংলা
নাট্য সাহিত্যে নাট্যচার্য’ কার উপাধি?
উত্তর:
সেলিম আল দীন।
০৩. প্রথম বাংলা
‘থিসরাস’ বা সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন?
উত্তর:
অশোক মুখোপাধ্যায়।
০৪. বাংলা
একাডেমির ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?
উত্তর:
আহমদ শরীফ।
০৫. বাঙালি রচিত
বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী?
উত্তর:
রাজা প্রতাপাদিত্য চরিত্র।
০৬. ‘ইতিহাসমালা’র’
লেখক কে?
উত্তর:
উইলিয়াম কেরি।
০৭. ‘ফুলমণি ও
করুণার বিবরণ’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:
হ্যানা ক্যাথেরিন।
০৮. ঢাকা মুসলিম
সাহিত্য সমাজের মুখপাত্র কোনটি?
উত্তর:
শিখা পত্রিকা।
০৯. ‘ডিফেন্স
অব বেঙ্গল’ উপাধি কার?
উত্তর:
প্যারীচাদ মিত্র।
১০. বাংলা
এশিয়াটিক সোসাইটির প্রধান কে?
উত্তর:
রাষ্ট্রপতি।
১১. একক রচনা
হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থের নাম কী?
উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২. বাংলা গদ্য
ছন্দের জনক কে?
উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. বাংলা
কবিতার জনক কে?
উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত।
১৪. বাংলা
সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্যের নাম কী?
উত্তর:
মহাশ্মশান।
১৫. বাংলা
সাহিত্যে পঞ্চপান্ডব বলা হয় কাদের কে?
উত্তর:
ত্রিশ দশকের কবিদেরকে।
বুধবার, ১২ জুন, ২০২৪
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম) শ্রেণি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির তথ্যগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও চাকুরী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেয়া হলো। ও এই বিষয়ে হ্যান্ডনোট তৈরি হয়েছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন-01736960513
আরো জানতে:
বিএসসি ইন নার্সিং প্রশ্নসমাধান-২০২৬
সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর]
সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর। সকল গ্রুপের (বিজ্ঞান, ব...
২০২৬-২৭ সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ননোত্তর
-
রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘ A ’ ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট) এর ১০০% প্রস্...
-
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ‘B’ ইউনিট [মানবিক শাখা] (কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) এর প্রশ্নসমাধান ও পূর্ণাঙ্গ প্রস্তুতি। গুচ্...
-
বাংলা (গদ্যাংশ) বাংলা গদ্যাংশের প্রতিটি গদ্য নিখুত ভাবে আয়ত্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গদ্যাংশ থেকে অনেক প্রশ্ন থাকে এবং তা ...
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ১০০% প্রস্তুতির জন্য এই ব্লগের সাথে থাকুন ও “ উষা ঢাবি প্রশ্নব্যাংক ও সাজেশন্স” পড়ুন। সাথে আমাদের অনলাই...
-
সোস্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর। সকল গ্রুপের (বিজ্ঞান, ব...
-
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার প্রশ্নসমাধান ও পূর্ণাঙ্গ প্রস্তুতি। ডিপ্লোমা ইন নার্স...








